শেরপুরের পাকুরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি:

শেরপুর জেলার সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পাকুরিয়া মাজার সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভোসা মালামালের দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। রবিবার (৩আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে দোকানটির প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক মো. আনিস।

ঘটনার পরপরই শেরপুর ফায়ার সার্ভিসের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানটির ভেতরের সমস্ত মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগ হতে পারে। এলাকাবাসীর ধারণা, সম্প্রতি মাদকসেবীদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় এবং বাজার এলাকায় বিভিন্ন সময় চুরি ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটায় এটি প্রতিহিংসামূলকভাবে ঘটানো হতে পারে।

এলাকার সচেতন মহল বলছে, মাত্র কয়েক দিন আগে, গত ২৮ জুলাই, বাজারসংলগ্ন হযরত ওমর (রাঃ) জামে মসজিদ থেকে দুইটি মূল্যবান মাইকের ব্যাটারি চুরি হয়। এরই ধারাবাহিকতায় আবারও অগ্নিসংযোগে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দূর্বৃত্তদের পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ীরা।

দোকানের ক্ষতিগ্রস্ত মালিক মো. আনিস জানান, “আমি একজন নিরীহ ব্যবসায়ী। এর আগেও আমার পাশের দোকানে আগুন দিয়েছিলো দুর্বৃত্তরা। কী কারণে আমার বিরুদ্ধে এমন ঘটনা ঘটানো হচ্ছে, আমি বুঝতে পারছি না।”

এ বিষয়ে পাকুরিয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আ. হালিম সরকার বলেন, “আমাদের সমাজে যারা মাদকসেবী ও দুর্বৃত্ত, তাদের চিহ্নিত করে কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে। তা না হলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আরও বাড়বে। প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।”

এলাকাবাসী দ্রুত তদন্ত করে অপরাধীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছে।

এদিকে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি