শেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা

 

নিজস্ব প্রতিবেদক: শেরপুর সদর উপজেলা বিএনপি ও শেরপুর পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। ২৭ জুলাই রোববার দুপুরে শেরপুর জেলা শহরের খরমপুরস্থ হোটেল নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম কমিটি ঘোষণা করেন। ১০১ সদস্য বিশিষ্ট শেরপুর সদর উপজেলা কমিটিতে আলহাজ্ব হযরত আলীকে আহ্বায়ক ও সাইফুল ইসলামকে সদস্য সচিব করা হয়। অপরদিকে শেরপুর পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান (পিপি) কে আহ্বায়ক ও মোহাম্মদ জাফর আলীকে সদস্য সচিব করা হয়।

সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়কগণ হলেন- এস এম শহিদুল ইসলাম, মোঃ শফিউল আলম চাঁন, মোঃ আব্দুল হামিদ, এ এস এম রফিকুল আলম শিপন, মোঃ ছানুয়ার হোসেন ছানু, মোঃ আব্দুল মালেক, মোঃ সাইফুল ইসলাম শ্যামল, মোসাম্মৎ পপি আখতার।

অপরদিকে শেরপুর পৌর কমিটির আহ্বায়কগণ হলেন- আলহাজ্ব এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, মোঃ রেজাউল করিম রুমি, মোঃ এমাদাদুল হক মধু, মোঃ হাসানুর রেজা জিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোঃ উমর ফারুক রাহাত, মোঃ আমিনুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম মিঠু, মোঃ সাদেক মিয়া, মোঃ রবিউল আলম সজিব, মোঃ ফখরুল ইসলাম।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, আতাহারুল ইসলাম আতা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন, থানা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্যদের সাথে দীর্ঘ আলোচনা করে সকলের ঐক্যমতের ভিত্তিতে এবং সাংগঠনিক টিমের সৎ পরামর্শে শেরপুর সদর ও শেরপুর পৌরসভার কমিটি ঘোষণা করেছি। বাকি সাতটি ইউনিটের কমিটি অতি দ্রুতই ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, শেরপুরের রাজনৈতিক অঙ্গনে আমরা স্বচ্ছতা ফিরিয়ে আনতে চাই। আমরা নিজেরা দুর্নীতি করবো না। কাউকে দুর্নীতি করতে দিবো না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিবো।

এছাড়াও নবগঠিত পৌর কমিটির আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, বিএনপি প্রতি আমার দীর্ঘদিনের ত্যাগের ফল আজ পেলাম। আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে আমি যথাযথভাবে পালন করবো। আমি নিজে মহল্লায় মহল্লায় গিয়ে ৯টি ওয়ার্ডের কমিটি দ্রুতই উপহার দিবো। আমি জেলা বিএনপি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, গত ৯ জুলাই জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় ৫টি উপজেলা ও ৪টি পৌরসভা সহ মোট ৯টি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি