শেরপুরে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ২৮ জুলাই সোমবার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া। এই মেডিক্যাল ক্যাম্পেইনে প্রায় ১০০০ জনেরও বেশি অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। এছাড়াও ১৫০ জন চক্ষু রোগীকে চশমা প্রদান করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল, যার নেতৃত্বে ছিলেন লেঃ কর্নেল অসীম সেলিমুল হক, প্যাথলজিষ্ট, অধিনায়ক ৮১ ফিল্ড এ্যাম্বুলেন্স, সিএমএইচ, ময়মনসিংহ। এছাড়াও লেঃ কর্নেল অসীম সেলিমুল হক, প্যাথলজিষ্ট, অধিনায়ক ৮১ ফিল্ড এ্যাম্বুলেন্স, সিএমএইচ, ময়মনসিংহ। মেজর সৈয়দা রুকাইয়া মোর্শেদ (গাইনী বিশেষজ্ঞ) সিএমএইচ ময়মনসিংহ। মেজর শামীমা নাসরিন (চক্ষু বিশেষজ্ঞ) সিএমএইচ ময়মনসিংহ। মেজর ফরহাদ হালিম (মেডিসিন বিশেষজ্ঞ) সিএমএইচ ময়মনসিংহ। ডক্টর ফারজানা মেডিসিন বিশেষজ্ঞ (সিভিল ডাক্তার) ময়মনসিংহ সিএম এইচ। ডক্টর আসিফ মেডিসিন বিশেষজ্ঞ ( সিভিল ডাক্তার) ময়মনসিংহ সিএমএইচ।

স্থানীয়রা জানান, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সংকটের কারণে এ অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষ বিশেষায়িত চিকিৎসা থেকে প্রায়শই বঞ্চিত থাকে। তাই এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ (বিএসসি) বলেন, সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে স্থানীয় জনগণ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ ধরনের চিকিৎসা ক্যাম্প অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়। নিয়মিতভাবে এমন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সেনাবাহিনী এ অঞ্চলে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেনাবাহিনী সূত্র জানায়, সেনাবাহিনীর পক্ষ থেকে ধারাবাহিকভাবে তাদের দায়িত্বপূর্ণ বিভিন্ন জেলায় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। এরূপ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি