র‍্যাব জামালপুর ও কুমিল্লার যৌথ অভিযানে শেরপুরের নকলায় বুদ্ধি প্রতিবন্ধি শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী সাত্তার গ্রেফতার

বিশেষ প্রতিনিধি:
র্যাব-১৪ জামালপুর ও র্যাব-১১ কুমিল্লার যৌথ অভিযানে শেরপুরের নকলা উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার একমাত্র আসামি মোঃ আব্দুস সাত্তারকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল দুপুরে বাদীর বোন বুদ্ধি প্রতিবন্ধী শিশু ভিকটিম তার বাড়ির দক্ষিণ পাশে ক্ষেতে গরু আছার দিতে গেলে বিবাদী আঃ সাত্তার (৪০) ভিকটিমকে একা পেয়ে ঝাপটে ধরে গামছা দিয়া ভিকটিমের মুখ বেঁধে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে শেরপুর জেলার নকলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪, তারিখঃ ১৮/০৬/২০২৫ খ্রি., ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০২৫)। ঘটনার পর সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
এরই প্রেক্ষিতে, অধিনায়ক, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সিপিসি-২, র‍্যাব-১১, কুমিল্লা এর সহায়তায় ৮ জুলাই ২০২৫ মঙ্গলবার সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকায় কুমিল্লা জেলার লাকসাম থানাধীন উওরডা এলাকায় অভিযান পরিচালনা করে বুদ্ধি প্রতিবন্ধি শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী মোঃ আঃ সাত্তার (৪০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে শেরপুর জেলার নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব, জামালপুরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম আমিনুল ইসলাম আজ বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি