শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: খাদ্য উৎপাদন কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি;
পরিবেশ অধিদপ্তর ও শেরপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের দুর্গা নায়ায়ণপুর এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ‘শাহজাদা ফুড’ নামের একটি খাদ্য প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি। অভিযানে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শেরপুর পৌরসভা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং শেরপুর সদর থানার পুলিশ।

জানা যায়, দীর্ঘদিন ধরে ‘শাহজাদা ফুড’ কোনো পরিবেশগত ছাড়পত্র না নিয়ে অস্বাস্থ্যকর ও অস্বাভাবিক পরিবেশে চানাচুর, সেমাই, ভাজা বুটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করে আসছিল। এ সময় কারখানার ভেতরে খাদ্যপ্রস্তুত প্রক্রিয়ায় ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ না করার প্রমাণ মেলে। ব্যবহৃত কাঁচামাল ও উৎপাদনস্থলের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও ঝুঁকিপূর্ণ।

অভিযানকালে প্রতিষ্ঠানটির সুপারভাইজার মো. শাকিল (৩২), পিতা—মো. আবু তাহের, গ্রাম—সালিয়া বালিয়া, ফুলপুর, ময়মনসিংহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কারখানায় উৎপাদিত বেশ কিছু অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক জানান, “জনস্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি