শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মূহুর্তে পুড়ে গেলো ২ কোটি টাকার মালামাল

বিশেষ প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকানের প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

আজ ৩০ জুন সোমবার ভোরে ঝগড়ারচর দক্ষিণ বাজারের মুরাদ স্টোর, শিহাব স্টোর ও অনু স্টোরে আগুনে পুড়ে দোকানের প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। দোকানের মালিক বিল্লাল মিয়া জানান,ভোরবেলায় ঘুমে থাকায় বাজারের লোকজনের কাছে জানতে পারি আমাদের দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনের তীব্রতা বেশি থাকায় আমরা কোন মালামাল বের করতে পারি নাই।পরে আমরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দুই ঘন্টা পর এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে আমাদের সমস্ত মালামাল ও দোকান ঘর সম্পূর্ণ আগুনে ভস্মীভূত হয়। এঘটনায় সবকিছু হারিয়ে আমরা পথে বসে গেছি।

এব্যাপারে শ্রীবরদী ফায়ার সার্ভিস এর সাব স্টেশন অফিসার আশরাফ হোসেন এর সাথে কথা বললে তিনি জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে শ্রীবরদী ও বকশীগঞ্জের ফায়ার সার্ভিসে দুটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি