শেরপুরে রথযাত্রা মহোৎসব-২০২৫ উপলক্ষে জেলা পুলিশের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব আসন্ন রথযাত্রা মহোৎসব-২০২৫ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেল ৪ ঘটিকায় শেরপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখা ও বিভিন্ন মন্দির কমিটির সদস্যবৃন্দ অতীত অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ সমস্যা ও করণীয় বিষয়সমূহ পুলিশ সুপার নিকট তুলে ধরে
বিস্তারিত আলোচনা করা হয়।

পুলিশ সুপার “রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রধান উৎসব। এই উৎসব যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেদিকে লক্ষ্য রেখে জেলা পুলিশ সর্বদা সজাগ থাকবে।” তিনি আরও জানান, রথযাত্রা চলাকালীন সময়ে প্রতিটি রথযাত্রার রুটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হবে। এছাড়াও, সভায় শোভাযাত্রার শৃঙ্খলা বজায় রাখা, ট্র্যাফিক ব্যবস্থাপনা ও যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখা ও বিভিন্ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি