শেরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি:

শেরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৫ শুরু হয়েছে। ১৭ জুন মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর এই মেলার আয়োজন করেছে।
মেলা উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যা লী ও পরিষদের সভাকক্ষে আলোচনা সভা করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ, অতিরিক্ত উপপরিচালক মো. হুমায়ুন কবীর, আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সরেজমিন কৃষি গবেষণা বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা জুনায়েদ উল নূর, পিদিম ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. আনিসুর রহমানসহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

মেলায় ফুল-ফল, কৃষিযন্ত্রসহ বিভিন্ন কৃষিপণ্যের সমাহার নিয়ে ১৫টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে। এর মধ্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও পিদিম ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের স্থাপিত প্রদর্শনী স্টলটি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। পিদিম ফাউন্ডেশনের স্টলে ১০ ধরনের ফলের মাতৃগাছ ও উৎপাদিত ফল প্রদর্শন করা হয়েছে। সেইসঙ্গে পিদিম ফাউন্ডেশনের উপকারভোগী একজন উদ্যোক্তার ব্যস্থাপনায় ব্যানানা চিপস প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। আগামী ১৯ জুন বৃহস্পতিবার এই মেলা শেষ হবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি