শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ৫ জুন (বৃহস্পতিবার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মামুনুর রশিদ পলাশ।

এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর জেলা বিএনপির পূর্ববর্তী কমিটি ভেঙে দেওয়া হয় এবং একটি ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যার আহ্বায়ক ছিলেন মো. হযরত আলী এবং সদস্য সচিব ছিলেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। পরবর্তীতে ২২ জানুয়ারি কেন্দ্র থেকে ওই কমিটি স্থগিত ও পরে বাতিল ঘোষণা করা হয়। তখন বলা হয়, দ্রুত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

নতুন ৪১ সদস্যের আহ্বায়ক কমিটিতে ৯ জন যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন—মো. ফজলুর রহমান তারা, মো. শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট আব্দুল মান্নান, আবু রায়হান রুপন, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা এবং মো. ফাহিম চৌধুরী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাবেক আহ্বায়ক মো. হযরত আলী, সাইফুল ইসলাম স্বপন, আব্দুল আওয়াল চৌধুরী, মো. হাতেম আলী, প্রফেসর নুরুল ইসলাম, আনোয়ার হোসেন ভিপি, ইসরাত জাহান পান্না, আকরামুজ্জামান রাহাত, আব্দুর রহিম দুলাল, অ্যাডভোকেট আশরাফুল নাহার রুবি, মো. মাহমুদুল হক দুলাল, মো. মহসিন কবির মুরাদ, মেজর (অব.) মাহমুদুল হাসান, এস এম শহিদুল ইসলাম, হাসানুর রেজা জিয়া, অ্যাডভোকেট সামিউল ইসলাম আতাহার, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম বাবু, ফজলুল চৌধুরী অকুল, শাহজাহান আকন্দ, হাবিবুর রহমান লিটন, আবু সুফিয়ান, জাফর আলী, আতাহার ইসলাম, প্রকৌশলী তৌহিদুর রহমান, মো. রমজান আলী, মো. আমিনুর ইসলাম শিপন, প্রফেসর শাহিনুর ইসলাম, মো. সাইফুল ইসলাম লিটন, মো. মাহবুবুর রশিদ এবং মো. রেজাউল করিম রুমি।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি