শেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি:
শেরপুরে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যা লি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাস্থ্য সেবা বিভাগের তামাক নিয়ন্ত্রণ সেল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহযোগিতা করে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যা লি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন এতে সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা মো. আব্দুল বাতেন, চেম্বার অব কমার্সের পরিচালক তৌহিদুর রহমান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিবুল ইসলাম, এনজিও প্রতিনিধি খন্দকার সালাহউদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, শিক্ষার্থী আতিকা আঞ্জুম বুশরা প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা ধূমপান ও তামাকের বিভিন্ন ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করেন। সেইসঙ্গে যুব সমাজকে তা পরিহারের জন্য সচেতনতামূলক কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন।
পরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধিজনেরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি