শেরপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা সমাপ্ত

 

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি:

শেরপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ শেষ হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।


এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, ভিডিওচিত্র প্রদর্শনী, ভূমি সম্পর্কিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং মেলায় অংশগ্রহণকারী স্টলসমূহকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
মেলার সমাপনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ ভূমিসেবা বিষয়ক জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। পরে তিনি ভূমি মেলা উপলক্ষে স্থাপিত সদর উপজেলা ভূমি অফিসের স্টলটিকে শ্রেষ্ঠ স্টল হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতির হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। পরে বিভাগীয় কমিশনার জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মধ্যে অনুদান হিসেবে সঞ্চয়পত্র ও চেক প্রদান করেন।
সমাপনী অনুষ্ঠানে জেলা পারিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন্নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজীব উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঞা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও মেলায় আসা দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত রোববার শেরপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ১০টি ভূমি সেবা স্টল স্থাপন করা হয়। এসব স্টল থেকে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি