শেরপুরে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তারের ভয় দেখানোর অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

শেরপুরে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তারের ভয় দেখানোর অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকেরা হলেন, সদর উপজেলার পশ্চিম দড়িপাড়া এলাকার আকরাম হোসেনের ছেলে সজিব মিয়া (২০), কসবা মোল্লাপাড়া এলাকার মণ্ডল মিয়ার ছেলে নাঈম ইসলাম (২১) ও কসবা শিবোত্তর এলাকার ইসমাইল মুন্সির ছেলে আহনাদ আবিদ রাদ (২০)।

শুক্রবার বিকেলে শেরপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূইয়ার আদালতের নিরদেশে গ্রেপ্তার তিনজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সকালে সদর উপজেলার ডুবারচর দক্ষিণ গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ি থেকে সদর থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের নিকট থেকে একটি খেলনা পিস্তল, ওয়াকিটকি, দুটি মোটর সাইকেল ও তিনটি মুঠোফোন উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে সজিব, নাঈম ও আহনাদ আবিদ সদর উপজেলার ডুবারচর দক্ষিণ গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে যান। এ সময় তাঁরা নিজেদের ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেন এবং তাঁদের কাছে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার কথা বলে তাঁকে (দেলোয়ার) গ্রেপ্তারের ভয় দেখান। তবে গ্রেপ্তার এড়ানোর জন্য দেলোয়ারের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন ওই তিন যুবক।

এ সময় যুবকদের আচরণে দেলোয়ার ও তাঁর পরিবারের সদস্যদের সন্দেহ হলে তাঁরা গোপনে সদর থানা পুলিশে সংবাদ দেন। সংবাদ পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত করমকরতা (ওসি) বছির আহম্মদ বাদলের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই তিন যুবককে গ্রেপ্তার করেন।

ওসি বছির আহম্মদ বাদল শুক্রবার সন্ধ্যায় বলেন, এ ঘটনায় থানার উপপরিদরশক (এসআই) মো. মনিরুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তার তিন যুবকের বিরুদ্ধে ভুয়া সরকারি করমকরতা সেজে ভয় দেখানোর অভিযোগে সদর থানায় মামলা করেছেন। আদালতের মাধ্যমে গ্রেপ্তার যুবকদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি