শেরপুরে সার্চের বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম

“শিক্ষা স্বাস্থ্য ও দক্ষতার উন্নতি, সার্চ এর মূলনীতি” — এই আদর্শকে সামনে রেখে শেরপুর জেলার একটি অন্যকম সামাজিক সংগঠন “সার্চ” সম্প্রতি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে।

২৪ মার্চ , রোজ-শনিবার , গাজিরখামার ইউনিয়নের সংগঠনের সদস্যদের সন্তানসহ অন্যান্য শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করে তারা শিক্ষার প্রতি উৎসাহ ও আগ্রহ বৃদ্ধির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কোমলমতি শিশুদের মাঝে পড়ালেখার প্রতি ভালোলাগা গড়ে তোলা এবং তাদের শৈশবের শিক্ষাজীবনকে সহজতর ও আনন্দময় করে তোলা। অনুষ্ঠানে সার্চ এর চেয়ারম্যন জনাব, মো: শফিউল্লাহ সাহেব বলেন, “আমরা চাই, আমাদের পরবর্তী প্রজন্ম বইয়ের আলোয় আলোকিত হোক। তাদের হাতে স্কুল ব্যাগ তুলে দিতে পেরে আমরা গর্বিত।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ব্যাগ বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পাঠ্যাভ্যাস গড়ে তোলার জন্য উদ্বুদ্ধমূলক কথাবার্তা বলা হয়। ছোট ছোট চোখে ছিল বিস্ময় আর আনন্দ, নতুন ব্যাগ হাতে পেয়ে শিশুদের মুখে ফুটে উঠেছিল অনাবিল হাসি।
অভিভাবকরাও এ উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের মতে, এমন মানবিক সহায়তা না শুধু প্রয়োজন মেটায়, বরং শিশুদের মনেও শিক্ষার প্রতি আকর্ষণ সৃষ্টি করে। প্রতিষ্ঠানটির এ মহতী প্রয়াস নিঃসন্দেহে সমাজে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। শিক্ষা বিস্তারে এমন উদ্যমী পদক্ষেপ আগামী দিনে অন্য সংগঠনগুলোর জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সার্চ প্রমাণ করেছে— সামাজিক দায়িত্ববোধ থেকেই জন্ম নেয় সত্যিকারের পরিবর্তনের বীজ।

Share on Social Media

Related Posts

শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

Share on Social Media

শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তাজা খবর:-

শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি