শেরপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু: শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি:
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ শুরু হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প এই মেলা আয়োজনে সহযোগিতা করেছে।
মেলার উদ্বোধনী দিন সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।


পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিসি তরফদার মাহমুদুর রহমান।
সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

সভায় প্রধান অতিথি ডিসি তরফদার মাহমুদুর রহমান ভূমি কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বলেন, ভূমি কার্যালয়ে আসা সেবাগ্রহীতা তথা সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে। কোনভাবেই সেবাগ্রহীতাকে হয়রানি করা যাবে না। বর্তমান ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত সঠিক সেবা নিশ্চিত করতে হবে। কোন প্রকার দুর্নীতি ও অনিয়ম করা যাবে না। সময়মত ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ভূমির মালিকদের প্রতি ডিসি আহবান জানান।
অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় বর্তমানে ভূমির মালিকেরা আগের তুলনায় সহজভাবে ভূমি সংক্রান্ত সেবা পাচ্ছেন। গ্রাহকের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। ভূমি মেলার মাধ্যমে সেবাগ্রহীতারা ভূমি সেবার বিষয়ে সম্যক ধারণা পাবেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, জেলা প্রশাসকের কার্যালয়সহ প্রতিটি উপজেলা ভূমি অফিসে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী মঙ্গলবার মেলা শেষ হবে। মেলা উপলক্ষে স্থাপিত ভূমি সেবা স্টল থেকে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত যে কোন সেবা গ্রহণ করতে পারবেন।

মেলার উদ্বোধনী দিনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত স্টলগুলোয় বিপুলসংখ্যক মানুষ ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারিপত্রসহ বিভিন্ন সেবা গ্রহণ করেন।

 

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি