শেরপুরে ৮১ বোতল মদ ও ১টি পিকআপসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ২১ মে বুধবার সকালে ৮১ বোতল বিদেশী মদ ও ১টি পিকআপ সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া গ্রামের আজাদ হোসেন এর ছেলে মোঃ আব্বাস আলী (২০) ও একই উপজেলার গজারীপাড়া গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে মোঃ শহিদুল ইসিলাম (২৬)।

র‌্যাব-১৪ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে শেরপুর শহরের দিকে পিকআপ যোগে রওনা করেছে। ওই গোপন সংবাদের প্রেক্ষিতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকার মিজান কারওয়াস দোকান সংলগ্ন পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি পিকআপ আটক করা হয়। এসময় পিকআপের চালক ও চালকের পাশে বসা মোঃ আব্বাস আলী ও মোঃ শহিদুল ইসলামকে আটক করে এবং তাদের হেফাজত থেকে ৮১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ২ লক্ষ ৪৩ হাজার টাকা।

এব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি