শেরপুরে ঋণের সুদের টাকার জন্য এক যুবককে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ 

শেরপুরে ঋণের সুদের টাকার জন্য মো. সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবককে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ সময় কয়েক ব্যক্তি সাইফুলকে কয়েক ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় সাইফুলকে উদ্ধার করেন। নির্যাতনের শিকার সাইফুল ইসলাম সদর উপজেলার চকআন্ধারিয়া পশ্চিমপাড়া গ্রামের হানিফ উদ্দিনের ছেলে। সোমবার সকালে ওই গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার মাস আগে সদর উপজেলার চকআন্ধারিয়া পশ্চিমপাড়া গ্রামের মধু মিয়ার ছেলে আব্দুল মালেকের কাছ থেকে সাইফুল ইসলাম ৬ হাজার টাকা ঋণ নেন। রোববার রাতে সাইফুল আব্দুল মালেককে ঋণের ৬ হাজার টাকা পরিশোধ করে দেন। এ সময় মালেক ঋণের সুদ বাবদ সাইফুলের কাছে আরো ১০ হাজার টাকা দাবি করেন। কিন্তু সাইফুল সুদের টাকা দিতে রাজী না হওয়ায় মালেক, তাঁর ভাই মনির ও জুয়েল সাইফুল ইসলামকে লাঠি ও চামড়ার বেল্ট দিয়ে বেদম মারধর করে করেন। এতে সাইফুল গুরুতর আহত হন। পরে তাঁরা সাইফুলকে বাড়ির একটি গাছের সঙ্গে রশি দিয়ে কয়েক ঘণ্টা বেঁধে রাখেন।

সংবাদ পেয়ে সোমবার সকাল নয়টার দিকে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইফুল ইসলামকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

সদর থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামি করে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ অভিযুক্তদের আটকের জন্য চেষ্টা অব্যাহত রেখেছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি