শেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল সোমবার সকাল ১১ টায় জেলা পুলিশের আয়োজনে অফিসার-ফোর্স ও সিভিল স্টাফদের বিবিধ কল্যাণ সাধনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

এরআগে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শেরপুর পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ হতে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান শেরপুর জেলা পুলিশ মোঃ আমিনুল ইসলাম। পরে রেঞ্জ ডিআইজিকে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে।

কল্যাণ সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মাধ্যমে শুরু করা হয়। পরবর্তীতে প্রধান অতিথি জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে সকল পদমর্যাদার অফিসার‌ ও ফোর্সদের সমস্যার কথা শোনেন ও সেসকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

ডিআইজি তাঁর বক্তব্যে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, জনসাধারণের সাথে ভালো ব্যবহার করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান ও পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান করেন এবং বাস্তবায়ন নিশ্চিত করার জন্য পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি