শেরপুরে এক কিশোরকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুরে এক কিশোরকে (১৫) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক মো. রানা শহরের খরমপুর এলাকার আবুল হাশেমের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের খরমপুর এলাকার একটি বাসায় ধর্ষণের এ ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামুনের আদালতের নির্দেশে গ্রেপ্তার রানাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষণের শিকার কিশোরের বাড়ি সদর উপজেলার একটি গ্রামে। সে শহরের খরমপুর এলাকার একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। ভুক্তভোগী কিশোরটি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কিশোরটি মডেল পরীক্ষা দিতে শহরের একটি বিদ্যালয়ে আসে। বিকেল পাঁচটার দিকে পরীক্ষা শেষ হয়। এরপর সে তার গ্রামের বাড়িতে ফেরার উদ্দেশে রওনা দিলে পথিমধ্যে কিশোরটির পূর্বপরিচিত যুবক মো. রানা ও তাঁর দুই সহযোগী ফুসলিয়ে ওই কিশোরকে শহরের খরমপুর এলাকার একটি বাসার ছয়তলায় নিয়ে যায়।

এরপর সেখানে রানা ও তাঁর সহযোগীরা স্কচটেপ দিয়ে কিশোরের মুখ বেঁধে তার শরীরের সমস্ত কাপড় খুলে তাকে (কিশোর) উলঙ্গ করে ফেলে। এক পর্যায়ে রানা কিশোরটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্বজনেরা খোঁজাখুঁজির এক পর্যায়ে খরমপুর এলাকার একটি বাসার নিচতলা থেকে আহতাবস্থায় ধর্ষণের শিকার কিশোরকে উদ্ধার করেন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মেদ বাদল শুক্রবার বিকেলে বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরের বড় ভাই বাদী হয়ে গ্রেপ্তার মো. রানাসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে সদর থানায় মামলা করেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রানা ওই কিশোরকে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত রানার দুই সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি