শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুরের কৃতি সন্তান বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল শহীদ আলহাজ্ব মুহাম্মদ কামারুজ্জামানের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল শহীদ কামারুজ্জামানের ১০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার জুমার নামাজ শেষে কবর জিয়ারত করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আতাউর রহমান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম, বাজিতখিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাদিউল ইসলাম সহ আরো অনেকে।

এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন।

আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নামে এক প্রহসনের বিচারের মাধ্যমে এবং কতিপয় মানুষ দ্বারা মিথ্যা স্বাক্ষী সাজিয়ে ২০১৫ সালের ১১ এপ্রিল মাসে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতা আলহাজ্ব মুহাম্মদ কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন।

পরে তাকে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের শহীদ কামারুজ্জামানের প্রতিষ্ঠিত কুমরী ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার পাশে তাকে কবর দেয়া হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি