শেরপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নাছরিনের ঝিনাইগাতীতে সংবাদ সম্মেলন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছরিন বেগম ফাতেমা সংবাদ সম্মেলন করেছেন।

২৭ মে শনিবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্থানীয় খাদ্য ব্যবসায়ী সমিতির হল রুমে তিনি এ সংবাদ সম্মেলন করেন। শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, শেরপুর-৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নাছরিন বেগম ফাতেমা। তিনি বলেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে প্রকৃত আওয়ামীলীগ যেন নৌকা প্রতীকের মনোনয়ন পায়।

আমি ছাত্রলীগ করেছি, শেরপুর মহিলা কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে ছাত্র মিলনায়তনের সম্পাদক ছিলাম, বর্তমানেও শেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। আমি সব সময় এলাকার অসহায় এতিম ও দরিদ্রদের সাহায্য সহযোগিতা করে আসছি। আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। আমি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে প্রকৃত আওয়ামীলীগ কর্মীদের খুঁজে বের করে সাধ্যমত মুল্যায়ন করবো।

এসময় শেরপুর জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক কহিনুর বেগম বিদ্যুৎ, শেরপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম স্নিগ্ধা, সদস্য আয়শা সিদ্দিকা, নুসরাত জাহান টুম্পাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ঝিনাইগাতী বাজারের প্রধান প্রধান সড়কে সকল শ্রেণির পেশার মানুষের সাথে গণসংযোগ করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি