শেরপুরে গাছে পেরেক অপসারণ কর্মসূচি পালন

শেরপুরে জেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে গাছ সুরক্ষা বা পেরেক অপসারণ কর্মসূচি পালন করা হয়েছে।

১২ মার্চ বুধবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি উদ্যানের বিভিন্ন গাছে পেরেক দিয়ে সাইনবোর্ড বিলবোর্ড সহ বিভিন্ন প্রচারণা বোর্ডের পেরেক অপসারণ উদ্বোধন করা হয়।

এই পেরেক অপসারণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনম আব্দুল ওয়াদুদ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এসময় তিনি বলেন, শেরপুর জেলার বিভিন্ন স্থানের বিভিন্ন গাছপালা যেখানে পেরেক রয়েছে সেসব গাছের পেরেক উচ্ছেদ করে গাছ তথা পরিবেশ রক্ষা করা জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আগামী দিনে কেউ যেন নতুন করে কোন গাছে পেরেক লাগাতে না পারে সে বিষয়েও সকলকেই সজাগ থাকতে হবে এবং এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা।

এসময় বন বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামাত নেতা মাওলানা আব্দুল বাতেন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়ার্ল্ড লাইফ বিভাগের রেঞ্জার আব্দুল্লাহ আলামিনসহ রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউট এর স্বেচ্ছাসবী কর্মীরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি