শেরপুরে অবৈধ দুই ইটভাটায় জরিমানা ও চিমনি ধ্বংস

দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও চিমনি ধ্বংস করেছে শেরপুর জেলা প্রশাসন। ইটভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ও ৮(৩) এর ধারা মোতাবেক ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ না করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং পৌরসভার ভিতরে অবৈধ ইট ভাটা গড়ে তুলায় দুইটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

২ মার্চ রবিবার দুপুরে সদর উপজেলার মোবারকপুর এলাকার মেসার্স সাউদা ব্রিকসকে ২ লাখ ও মেসার্স আর এইচ ম্যানুফ্যাকচারার্সকে ৩ লাখ টাকা মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ওই দুই ইট ভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট বিনষ্ট করা হয়। ওইসময় অভিযানের নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি।

অভিযানকালে উপস্থিত ছিলেন, শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নুর কুতুবে আলম সিদ্দিক, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমেদসহ পুলিশ ও সেনা সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি বলেন, ইটভাটা সমূহের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ না করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং পৌরসভার ভিতরে অবৈধ ইট ভাটা গড়ে তুলা সহ বর্ণিত আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত দন্ড প্রদান ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি