মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এপ্রিল/২০২৩ খ্রি. মাসের মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তৌফিক আজিজ, মাননীয় জেলা ও দায়রা জজ, শেরপুর মহোদয়।

জনাব এস. এম. হুমায়ুন কবীর, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, শেরপুর এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়।

এছাড়াও জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি ; সিভিল সার্জন মহোদয়; বিজ্ঞ বিচারিক ম্যাজিস্ট্রেটগণ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জেলা আদালতের বিজ্ঞ পিপি এবং শেরপুর জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত)সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পরোয়ানা জারি ও তামিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধানে অপ্রত্যাশিত বাধা অপসারণ, সময়মত ও সুস্পষ্ট মেডিকেল রিপোর্ট প্রদান সংক্রান্ত, জেল হাজত হতে বিচারাধীন বন্দীদের সঠিক সময়ে আদালতে উপস্থাপন, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি, আদালত প্রাঙ্গণের নিরাপত্তার পদক্ষেপ, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে সময়মত আলামত উপস্থাপন, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিস্পত্তির বিষয়ে পুলিশ ম্যাজিষ্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিস্পিত্তিতে গৃহীত সিদ্ধান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

সভার শুরুতে মাননীয় প্রধান অতিথি ও সভাপতি মহোদয় ময়মনসিংহ রেঞ্জের সকল জেলাসমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নে ময়মনসিংহ রেঞ্জের এপ্রিল ২০২৩ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শেরপুর জেলা পুলিশ ‘শ্রেষ্ঠ জেলা’ ক্যাটাগরিতে পুরস্কার লাভ করায় মাননীয় পুলিশ সুপার, শেরপুর মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি