ময়মনসিংহ রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শেরপুর জেলা পুলিশের আয়োজনে ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠানিকভাবে বেলুন ফেস্টুন উড়িয়ে
এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

উদ্বোধনকালে পুলিশ সুপার ময়মনসিংহ রেঞ্জ এর ৪টি জেলার ৪টি পুলিশ ক্রিকেট দলের খেলোয়াড়, কর্মকর্তা ও খেলার পরিচালকদের সাথে পরিচিত এবং কুশল বিনিময় করেন।

ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট টুর্নামেন্ট রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে নির্ধারিত ১৫ ওভারের উদ্বোধনী খেলায় টস হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিক শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও অনবদ্য ফিল্ডিংয়ের মুখে জামালপুর জেলা পুলিশ ক্রিকেট দল ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দল ৭ দশমিক ৪ ওভারে কোন উইকেট না হারিয়ে (ওপেনিং জুটি) ৮৮ রান সংগ্রহ করে শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দল ১০ উইকেটে জয়লাভ করে।

দিনের অপর খেলায় নেত্রকোনা জেলা পুলিশ ক্রিকেট দলের বিপক্ষে ৪৮ রানে জয়লাভ করেছে ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট দল।

এ সময় উদ্বোধনী খেলা উপস্থিত থেকে উপভোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম-সহ শেরপুর জেলা পুলিশ ও রেঞ্জাধীন অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি