শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত-অসমর্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও অসমর্থ যুবদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও জেলা সহায়তায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সহায়তা তুলে দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচাল ও পৌর প্রশাসক তোফায়েল আহমেদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিন গণঅভ্যুত্থানে আহত ৫৪ জনের মাঝে জেলা পরিষদের সহযোগিতায় মোট ৫ লক্ষ ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি