শেরপুরে আন্তঃজেলা পৌর বাস টার্মিনালের উদ্বোধন: বাস চলাচল শুরু

বিশেষ প্রতিনিধি:
শেরপুরে আন্তঃজেলা পৌর বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার অষ্টমীতলা এলাকায় নির্মিত এই টার্মিনালের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ উপলক্ষে জেলা প্রশাসন ও শেরপুর পৌরসভার যৌথ আয়োজনে বাস টার্মিনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ তোফায়েল আহম্মেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলী, যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল বাতেন, শহর বিএনপির সভাপতি এ বি এম মামুনুর রশিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম, জেলা বাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গৌতম সাহা, জেলা শ্রমিক দলের সভাপতি মো. শওকত হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ বক্তব্য দেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিন একর জমির ওপর এই টার্মিনালটি নির্মাণ করা হয়েছে। এই টার্মিনালটি চালুর ফলে শেরপুর থেকে ময়মনসিংহ ও ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো শহরের ভেতরের পরিবর্তে অষ্টমীতলা-কানাশাখোলা বাইপাস সড়ক দিয়ে চলাচল করবে। এর ফলে শহরের অভ্যন্তরে যানজট নিরসন হবে। উদ্বোধনের পরপর এ টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর সেনাক্যাম্পের দায়িত্বে থাকা মেজর তাউসীফ বিন হাসানসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা, জেলা বাস-কোচ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি