শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ উদযাপন 

আজ পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনায় উদ্ভাসিত হওয়ার দিন। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় শেরপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো বাঙালির জাতিসত্ত্বার অবিচ্ছেদ্য অংশ প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ব ঐতিহ্যের অংশ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা সুসজ্জিত পুলিশ বাদকদলের ব্যান্ডের তালে তালে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী’র মিলনায়তনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আতিউর রহমান আতিক এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ; জনাব সাহেলা আক্তার, জেলা প্রশাসক, শেরপুর; জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর; জনাব গোলাম কিবরিয়া লিটন, পৌর মেয়র, শেরপুরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।

শোভাযাত্রায় বাঙালীর ঐতিহ্যবাহী গরুর গাড়ি, পালকি, বাঙালীর নানা ঢংয়ের পোষাক, হাতপাখা, একতারা, নানা রঙের ব্যানার-ফ্যাস্টুন বহন সহ গ্রাম-বাংলার বিভিন্ন সরঞ্জাম ও বিভিন্ন মুখোশ পড়ে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নববর্ষ উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার, শেরপুর মহোদয় উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি