শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের অভিযোগে দুইজনের কারাদণ্ড

শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার সদর বাজার এলাকার নায়েব আলী মল্লিকের ছেলে দুদু মল্লিক (৪৫) ও আব্দুল কুদ্দুসের ছেলে নুরে আলম সিদ্দিক (৩৫)। বুধবার দুপরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর সদর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই আদালত পরিচালনা করেন। পরে আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ঝিনাইগাতীর সদর বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়িতে কয়েক ব্যক্তি মাদক সেবন করছেন-এমন গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নুরে আলম সিদ্দিকের বাড়িতে অভিযান চালান।

এ সময় আদালত দুদু মল্লিক ও নুরে আলম সিদ্দিককে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করেন। পরে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শেরপুর কার্যালয়ের উপপরিদর্শক মো. জসিম উদ্দিন আদালতকে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর দণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন। বুধবার সন্ধ্যায় তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি