শেরপুরে মশলা ভাঙানো মিলের যন্ত্রের ফিতার সঙ্গে কাপড় পেঁচিয়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

শেরপুরে মশলা ভাঙানো মিলের যন্ত্রের ফিতার সঙ্গে কাপড় পেঁচিয়ে মাকসুদা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাকসুদা সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা বাজারের মৃত রইচ উদ্দিনের স্ত্রী। শনিবার রাতে চৈতনখিলা বটতলা বাজারের আবুল হাসেমের মিলে ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চৈতনখিলা বটতলা বাজারের আবুল হাসেমের মিলে বিভিন্ন ধরনের মশলা ভাঙানো হয়। শনিবার রাত আটটার দিকে মাকসুদা বেগম মরিচের গুড়া নেওয়ার জন্য ওই মিলে যান।

এ সময় মিলের চালু থাকা যন্ত্রের ফিতার সঙ্গে মাকসুদার কাপড় পেঁচিয়ে গেলে তিনি যন্ত্রের সঙ্গে সজোরে ধাক্কা খান এবং তাঁর শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মাকসুদার লাশ উদ্ধার করে। এ ঘটনার পরপরই মিল মালিক আবুল হাসেম কৌশলে পালিয়ে যান।

সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হায়দার আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মেদ বাদল রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিল মালিককে আটকের চেষ্টা চলছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি