শেরপুর-জামালপুর ব্রীজ এবং সংযোগ সড়কের যানজট নিরসনকল্পে কাঁচা বাজারের স্থান পরিবর্তন

শেরপুর-জামালপুর ব্রীজ এবং সংযোগ সড়কের যানজট নিরসনকল্পে সকালের কাঁচা বাজারের স্থান পরিবর্তন করা হয়েছে।জেলা প্রশাসক, শেরপুর জনাব সাহেলা আক্তার এর নির্দেশনা মোতাবেক শেরপুর-জামালপুর ব্রীজ এবং সংযোগ সড়কের যানজট নিরসনকল্পে শনিবার থেকে সকালের কাঁচা বাজার এর স্থান পরিবর্তন করে পার্শ্ববর্তী গরুর বাজার (সামাদ বাজার) এ স্থানান্তর করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহনাজ ফেরদৌস এর তত্ত্বাবধানে এ লক্ষ্যে সকাল থেকে মাইকিং করা হয়। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. উজ্জল হোসেনসহ প্রশাসন ও পুলিশ বিভাগ একত্রে অভিযান পরিচালনা করেন।

পরবর্তীতে চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকবর আলীকে সাথে নিয়ে বাজার কমিটি, সিএনজি-অটোরিক্সা মালিক-শ্রমিক সমিতি, টোল আদায়ের দায়িত্বপ্রাপ্ত ইজারাদারের প্রতিনিধিগণের সাথে একটি সভার মাধ্যমে কিছু কার্যকর নির্দেশনা প্রদান করা হয়। সকল পক্ষই নির্দেশনা প্রতিপালনে সচেষ্ট থাকবেন বলে আশ্বাস দেন।

সকলের সহযোগিতায় শেরপুর-জামালপুর ব্রীজের (ব্রহ্মপুত্র ব্রীজ) এই অসহনীয় যানজট পরিস্থিতি নিয়ন্ত্রনে আসবে বলে জেলা প্রশাসক জনাব সাহেলা আক্তার আশা প্রকাশ করেছেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি