ইসলামী ব্যাংক শেরপুর শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শেরপুর শাখার আয়োজনে ৩০ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫টায় শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার নিউমার্কেট মোড় শেরপুর শাখা কার্যালয়ে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শেরপুর শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. জয়নাল আবেদীন (করবাহাদুর)।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দীক আহমাদ, শেরপুর ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ফজলুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শেরপুর শাখা ম্যানেজার অপারেশন মোহাম্মদ ফিরোজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিট অফিসার মো. মাহবুবুর রহমান শাহিন।

এসময় বক্তারা বলেন, রমজান একটি সার্বজনীন কল্যাণ মূলক মাস। এ মাসের মতো উন্নত মাস আর নেই। এ মাসের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে সবাইকে তাকওয়া অর্জনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মো. মোসলেহ উদ্দিন ইসলামী ব্যাংকের নানা মুখী কর্মকাণ্ড তুলে ধরেন এবং ব্যাংকের সেবাগুলো গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলে ইফতারে অংশগ্রহণ করেন।

এসময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শেরপুর শাখার কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি