শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয়োজনে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অংশীজনদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শেরপুরে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অংশীজনদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এই সভার আয়োজন করে।উক্ত সভায় সভাপতিত্ব করেন আরইবির পরিচালক মো. আব্দুল হাই। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

সভায় আরো বক্তব্য দেন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুল হান্নান খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, সাবিহা জামান, আরইবির উপপরিচালক তাছলিমা পারভীন, ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুন নাহার, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. আলী হোসেন, সমিতির সভাপতি আতিকুল আলম, ঠিকাদার মো. আমিনুল ইসলাম রাজু প্রমুখ।

সভায় পবিস, শেরপুরের মহাব্যবস্থাপক আলী হোসেন অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে আলোকপাত করে পবিস ও আরইবির বিভিন্ন কর্মকাণ্ড, সেবা এবং সাফল্য তুলে ধরেন। তিনি গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং লোডশেডিংয়ের কারণ ব্যখ্যা করেন।সেইসঙ্গে লোডশেডিংয়ের সময় ধৈর্য ধারণসহ নিরাপদভাবে বিদ্যুৎ ব্যবহার ও নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য গ্রাহকদের প্রতি আহবান জানান।

সভায় পবিসের শতাধিক গ্রাহকসহ অংশীজনেরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি