শেরপুরে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে নবাগত জেলা পুলিশ সুপার (এসপি) মোনালিসা বেগম জেলার আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার দুপুরে জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন এসপি মোনালিসা বেগম। জেলা পুলিশ সভার আয়োজন করে।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ, মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল প্রমুখ।

সভায় এসপি মোনালিসা বেগম বলেন, একটি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। এসব বিষয়ে উপস্থিত জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সারবিক সহযোগিতা কামনা করেন।একইসঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি।

সভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ জেলার পাঁচ উপজেলা পরিষদের চেয়ারম্যান, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি