শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
শেরপুরের নকলা উপজেলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে ওই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার সকালে উপজেলার কায়দা এলাকার (বেগুনপট্রি) মধ্যপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত রেশমী ওই এলাকার দরিদ্র ভ্যানচালক সাইফুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় রেশমী। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের চার দিন পর শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দরিদ্র ভ্যানচালক বাবার আদরের মেয়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ শনিবার বিকেলে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৃত শিশুর লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share on Social Media
  • Related Posts

    নকলায় ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার…

    Share on Social Media

    নকলায় এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

      নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি