নকলা পৌরসভার বাজেট ঘোষণা

শেরপুরের নকলা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের মোট ৬৪ কোটি ৩৯ লক্ষ ৮৫ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

নকলা পৌরসভার উন্নয়নে সরকারী বরাদ্দ ও পৌরসভার কর আদায়ের মাধ্যমে এই ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করা হয়।

নকলা পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে ও জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে রাস্তা, ড্রেন, কালভার্ট, সড়ক বাতি,জলাবদ্ধতা নিরস্বনে , ডাস্টবিন সহ বিভিন্ন প্রকার সামাজিক নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে এই বাজেট ঘোষণা করা হয় । আজকের এই প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬২ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা।

আজ ২০ জুন দুপুর ১২ টায় নকলা পৌরসভার সম্মেলন কক্ষে নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন এর সভাপতিত্বে আজকের এই ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ও নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আম্বিয়া খাতুন, নকলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল,ইদ্রজিত কুমার সুভাষ , নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তা, রেজাউল হক হীরা, আব্দুর রশিদ সরকার,

আজকের এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল মনসুর আহমদ, নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার ।

আজকের এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন উপস্থিত বিভিন্ন ওয়ার্ডে থেকে আগত নাগরিকদের বিদ্যমান সমস্যা সমাধান ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন ।

সেই সাথে নকলা পৌরসভা র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নাগরিকদের নিয়মিত পৌর কর পরিশোধের অনুরোধ করেন মেয়র হাফিজুর রহমান লিটন । নকলা পৌরসভার সার্বিক উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নকলা নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য সাবেক কৃষি মন্ত্রী ও বর্তমান সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এম পির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত বক্তারা।

Share on Social Media
  • Related Posts

    নকলায় ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার…

    Share on Social Media

    শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি