নকলায় উপজেলা হাসপাতালে বিনামূল্যে সিজার অপারেশন শুরু: আরেক ধাপ এগিয়ে গেল স্বাস্থ্যসেবা

 

বিশেষ প্রতিনিধি
শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজার অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে সিজার অপারেশন কার্যক্রম শুরু হওয়ায় সন্তানসম্ভবা দরিদ্র পরিবারের নারী ও তাদের পরিবারদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

শনিবার (২৮ জুন) দুপুর দেড়টার দিকে সিজারিয়ানের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দেয়া উপজেলার কাজাইকাটা গ্রামের সাদিয়া’র স্বামী হাবিবুল্লাহ জানান, তার সন্তানসম্ভবা স্ত্রীকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব না হওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা’র নেতৃত্বে একদল চিকিৎসক তার স্ত্রীর সিজার অপারেশন করেন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সিজার করালে প্রায় ২০/৩০ হাজার টাকা ব্যয় হত। যা আমার পক্ষে সম্ভব ছিল না। সরকারি হাসপাতালে বিনামূল্যে এই সুযোগ পেয়ে আমি ও আমার পরিবার চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ। নবজাতক ও তার মা উভয়ে সুস্থ রয়েছে।

সিজার অপারেশনের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ গোলাম মোস্তফা, গাইনী কনসালট্যান্ট ডা.উম্মে রাকিবা জাহান মিতু, এনেস্থিসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রিয়াজুল করিম, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ইফতিখারুল আলম তানভীর, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাঈমা ইসলাম পিংকি, মেডিক্যাল টেকনোলজিস্ট আবু কাওছার বিদ্যুৎসহ অন্যান্যরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই হাসপাতালে অপারেশন চালু করব এবং গরীব ও দরিদ্র পরিবারদের বিনামূল্যে সিজারিয়ান অপারেশন নিশ্চিত করব। তার ধারাবাহিতকায় আজ সিভিল সার্জন ডা: মুহাম্মদ শাহিন স্যারের নির্দেশে সিজারিয়ান কার্যক্রম শুরু করলাম এবং প্রথমবারের মত সিজার অপারেশ সফল হয়েছে। নবজাতক ও তার মা সুস্থ্য রয়েছেন। এ অর্জন নকলা হাসপাতালের সকলের। কারন সবার সহযোগিতায় সম্ভব হয়েছে। সন্তানসম্ভবা কোন নারী হাসপাতালে ভর্তি হলে প্রথমেই নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ করাতে চেষ্টা করা হবে। এক্ষেত্রে নরমাল ডেলিভারিতে ব্যর্থ হলেই কেবল সিজার করা হবে।

Share on Social Media
  • Related Posts

    নকলায় ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার…

    Share on Social Media

    শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি