নকলায় বিনা মূল্যে কৃষকদের মধ্যে ধান বীজ ও সার বিতরণ করলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

 

বিশেষ প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে এক হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে উফশী জাতের রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের মুক্ত মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, সংসদ উপনেতা ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরী।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, নকলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, থানার ওসি আব্দুল কাদের মিয়াসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী ঈদুল আজহা উপলক্ষে নকলা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসা, মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক এবং দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত টপটেন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।

Share on Social Media
  • Related Posts

    নকলায় ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার…

    Share on Social Media

    শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি