নকলায় কারখানার মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা

 

শেরপুর জেলার নকলা উপজেলাতে ভেজাল খাদ্য তৈরির এক কারখানার মালিককে ভ্রাম্যমাণ আদালতে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার উরফা ইউনিয়নের লয়খা গ্রামে জীবন ড্রিংকস নামে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ক্ষতিকর রং মিশ্রিত কোমল পানীয় তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুর ভেজাল খাদ্যদ্রব্য তৈরি এবং বাজারজাত করার দায়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন অননুমোদিত কারখানার মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করেন। এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এবং বিএসটিআই’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

আদালত সূত্রে জানা গেছে, জীবন ড্রিংকস নামের প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স ছাড়াই ক্ষতিকর রং ও বিভিন্ন ফ্লেভার দিয়ে ড্রিংকস পণ্য উৎপাদন করে বাজারজাত করায় এবং শিশু খাদ্যের মোড়কে মান চিহ্ন ব্যবহার করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই প্রতিষ্ঠানের মালিককে অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও কোমল পানীয় তৈরির যন্ত্রপাতি এবং বিক্রির জন্য প্রস্তুত করা বেশ কিছু ভেজাল খাদ্য ও কোমল পানীয় জব্দ করে এবং ধ্বংস করা হয়।

এসময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) সিকান্দার মাহমুদসহ পুলিশ বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    নকলায় ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার…

    Share on Social Media

    শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি