নকলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

 

শেরপুর জেলার নকলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। ৭ মে মঙ্গলবার রাত ৯টার দিকে নকলা উপজেলার গড়েরগাঁও-পাইস্কা বাইপাস সড়কের লাভা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা জবেদা বেগম (৭০) ও ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা রাজা মিয়া (৫৫)।

অপর দিকে আহত অবস্থায় ময়মনসিংহ নেওয়ার পথে নালিতাবাড়ী গড়েরগাঁও এলাকার আবেদা বেগম (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতরা সবাই ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এক আত্মীয়ের জানাজা শেষে শেরপুরে ফিরছিলেন। পথিমধ্যে নকলা উপজেলার গড়েরগাঁও থেকে পাইস্কাগামী বাইপাস সড়কে ঢাকাগামী একটি গরুবোঝাই ট্রাক ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও ৪ যাত্রী।

নিহতদের স্বজনরা জানান, পাইস্কা বাইপাস সড়কের উপর একটি খড়ের গাদা থাকায় সেটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তার উপর ধান ও খড় শুকানোয় ক্ষোভ প্রকাশ করেন তারা।

এব্যাপারে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদির খান বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসাথে পলাতক ট্রাককে শনাক্ত ও চালককে গ্রেফতারে অভিযান চলছে।

Share on Social Media
  • Related Posts

    নকলায় ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার…

    Share on Social Media

    শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি