নকলায় দাফনের ২৩ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

নকলা প্রতিনিধি: শেরপুরের নকলায় আদালতের নির্দেশে মৃত্যুর ২৩ দিন পর কবর থেকে মফিজ উদ্দিন (৫৫) নামের এক ব্যাক্তির মরদেহ উত্তোলন করেছে পুলিশ। রোববার (২৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার গনপদ্দি ইউনিয়নের পশ্চিম চিথলিয়ার সার্বজনিন কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ এর উপস্থিতিতে মরদেহ তুলে তা ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে মফিজ উদ্দিনের মরদেহ প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে শেরপুর সিআর আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, উপজেলার গনপদ্দি ইউনিয়নের পশ্চিম চিথলিয়ার নূর উদ্দিনের পুত্র নূর আলম (৩২), লোকমান (২৭), মৃত আফছর আলীর পুত্র লাল মিয়া (৫০), মৃত জমসেদ আলীর পুত্র নূর উদ্দিন (৬০) ও মৃত লাল মিয়ার পুত্র রাশেদ মিয়া (২৮)।

নিহতের স্ত্রী শিউলী আক্তার ও পুলিশ জানায়, গেল বছরের ২৫ নভেম্বর সকালে উপজেলার গনপদ্দি ইউনিয়নের পশ্চিম চিথলিয়ার নূর উদ্দিনের পুত্র নূর আলম ও লাল মিয়া গংদের সাথে মফিজ উদ্দিনের পারিবারিক কলহ ও জমির সীমানা নিয়ে দ্বন্দে আহত হন মফিজ মিয়া। পরে স্থানীয়রা আহত অবস্থায় মফিজ মিয়াকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করনে। একটু সুস্থ্য হয়ে বাড়িতে চলে আসলে ২৯ ফেব্রুয়ারী নিজ বাড়িতে মারাযান মফিজ মিয়া। পরে শিউলী আক্তার শেরপুর সিআর আমলী আদালতে ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলে ওইদিনই আদালত নকলা থানার ওসিকে মামলা রুজুর নির্দেশ দিলে ১১ মার্চ থানায় মামলটি রুজু হয়।

মামলাটির সুষ্ঠু বিচারের স্বার্থে ১৩ মার্চ শেরপুর জেলা প্রশাসকের কাছে মফিজ মিয়ার মরদেহ ময়না তদন্তের কবরস্থান থেকে উত্তোলনের অনুমতি চান মামলটির তদন্তকারী কর্মকর্তা নকলা থানার এসআই আশরাউল ইসলাম। পরে জেলা প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে মরদেহ উত্তোলনের অনুমতি দেন।

Share on Social Media
  • Related Posts

    নকলায় ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার…

    Share on Social Media

    শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি