নকলায় প্রশাসনের হস্তক্ষেপে দখলমুক্ত হলো সরকারি রাস্তা

 

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় কয়েক যুগ পরে অবৈধ দখল থেকে সরকারি রাস্তা উদ্ধার করায় দুইটি গ্রামের শতাধিক পরিবারের লোকজন যাতায়াতের পথ পেলেন। রোববার (২০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী মৌজার পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় এই উদ্ধার অভিযান চালানো হয়। রাস্তা চিহৃত করে লাল পতাকার খুটি দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। বেদখলে থাকা রাস্তা উদ্ধারের সময় এলাকাবাসী প্রশাসনের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে দেখা গেছে।

এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রনি কুমার ভৌমিক, উপসহকারী ইউনিয়ন ভুমি কর্মকর্তা (নায়েব) হযরত আলী, সরদার আমিন (সার্ভেয়ার) রহুল আমিন, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রনি কুমার ভৌমিক ও উপসহকারী ইউনিয়ন ভুমি কর্মকর্তা (নায়েব) হযরত আলী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর নির্দেশক্রমে এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ-এঁর পরামর্শে তারা গত সপ্তাহে সরেজমিনে গিয়ে রাস্তার অবস্থান জেনেছেন। তারা বলেন, রোববার দুপুরের দিকে বেদখলে রাখা জমির মালিক ইয়াকুব আলী, আলতাফ আলী ও খুশু মিয়াসহ এলাকার গন্যমান্য ও স্থানীয়দের উপস্থিতিতে জমির সীট (ম্যাপ) মোতাবেক ১০২৫ নং দাগের সম্পূর্ণ জমি মেপে রাস্তা চিহৃত করে লাল পতাকার খুটি দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। এতেকরে এলাকার সবাই খুশি বলে তারা জানান। তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে এলাকাবাসী সার্বিক সহযোগিতা করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।

এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর নির্দেশক্রমে বেদখলে থাকা সরকারি জমিটি সরেজমিনে পরিদর্শন শেষে সার্ভেয়ার রনি কুমার ভৌমিক ও উপসহকারী ইউনিয়ন ভুমি কর্মকর্তা (নায়েব) হযরত আলী-কে বেদখলে রাখা জমির মালিক ও এলাকাবাসীর উপস্থিতিতে জমির সীট (ম্যাপ) মোতাবেক ১০২৫ নং দাগের সম্পূর্ণ জমি মেপে রাস্তার সীমানা নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন জানান, সরকারি জমিসহ সরকারের যেকোন সম্পদ রক্ষা করার নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী মৌজার পোলাদেশী পশ্চিমপাড়া এলাকাস্থ ১০২৫ নং দাগের সি.এস এবং আর.ও.আর ভুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নামে রেকডিয় রাস্তাটি বেদখল মুক্ত করা হয়েছে। এলাকাবাসীর চাহিদা ও আবেদনের প্রেক্ষিতে ওই রাস্তাটি যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে জনস্বার্থে পুনরায় নির্মান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

Share on Social Media
  • Related Posts

    নকলায় ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার…

    Share on Social Media

    শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি