নকলায় ইপিআই কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য

 

শেরপুর জেলায় ইপিআই টিকা, কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কার্যক্রম জোরদারকরন এবং এর গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য শেরপুর জেলার ৫ উপজেলার ৫ জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নিয়ে একটি সমন্বিত পরিদর্শন কার্যক্রম গ্রহণ করেছেন।

তারই ধারাবাহিকতার অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিভিল সার্জন এর নেতৃত্বে জেলা পরিদর্শন টিম নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খ/২ সাব-ব্লক খলিল মেম্বারের বাড়ি ইপিআই কেন্দ্র এবং চন্দ্রকোনা ইউনিয়নের জানকীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এসময় সিভিল সার্জন সহ সংশ্লিষ্ট সকলে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন পরবর্তী নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এক উপজেলার ভালো দিকগুলো অন্য উপজেলায় বাস্তবায়ন করাই এই আয়োজন মুল লক্ষ্য ও উদ্দেশ্য। পরিদর্শন শেষে সকলেই এধরণের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। কারন এর ফলে শেরপুর জেলার স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের গুনগত মান দ্রুত তরান্বিত হবে।

পরিদর্শন কালীন সিভিল সার্জন এর সাথে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন, নকলার ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, নালিতাবাড়ীর ডা. তৌফিক আহমেদ, ঝিনাইগাতির ডা. রাজিব সাহা ও শ্রীবরদীর ডা. রাহাত চৌধুরী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রওশন রাকা সম্পা, শেরপুর সদর উপজেলামেডিকেল অফিসার ডা. মো. আকরাম হোসেন, শেরপুর এসআইএমও ডা. দীপান্বিতা বণিক, এসআরএইচআর কর্মকর্তা ডা. তাসনিমা আলম স্বচ্ছ, শেরপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. জহিরুল আলম, নকলা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো.রফিকুল ইসলামসহ নকলা উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Share on Social Media
  • Related Posts

    নকলায় ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার…

    Share on Social Media

    শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি