নকলায় ২৭২ বস্তা সরকারি চাল জব্দ

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর গ্রামে জনৈক চঞ্চলের দোকানে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব করমসূচির ২৭২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০ টায় অভিযান পরিচালনা করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন ও নকলা থানার পুলিশের একটি দল।

অভিযানের খবর পেয়ে পালিয়েছে অবৈধ চালের মজুদদ্দার রেহারচর গ্রামের সিদ্দিক সরকারের ছেলে মজনু মিয়া ও একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে বাদশা মিয়া। এই চালের অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে খন্দকার ইলিয়াস হোসেন, (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নকলা খাদ্য গুদাম বাদী হয়ে নকলা থানায় নিয়মিত মামলা দায়ের করেন। জব্দকৃত খাদ্যবান্ধব ৩০ কেজি ওজনের ২৭২ বস্তা এই চালের বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৪৫ হাজার টাকা।

অভিযান পরিচালনাকারী নকলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কম মূল্যের চাল সমাজের অসহায় হত দরিদ্র মানুষের জন্য বরাদ্দ দিয়েছে, আর সমাজের একশ্রেণীর অসাধু ব্যবসায়ী এই গরীব মানুষের হক নষ্ট করার পাঁয়তারা করছে। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইস্কান্দর হাবিব জানান, খাদ্যবান্ধব চাল মজুদকারীদের বিরুদ্ধে নকলা থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Share on Social Media
  • Related Posts

    নকলায় ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার…

    Share on Social Media

    শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি