চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

শেরপুর প্রতিনিধি:
নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ওই ফেরিওয়ালাকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে লিখিত অভিযোগ সাপেক্ষে সন্ধ্যায় মামলা গ্রহণ করা হয়। এর আগে সোমবার সকালে ভুক্তভোগী কিশোরীকে নিজ ঘরে ধর্ষণ করে অভিযুক্ত ফেরিওয়ালা।
পুলিশ জানায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশিকুড়া গ্রামের ইসলাম উদ্দিন প্রায় দুই বছর যাবত বাড়িতে একাই বসবাস করেন এবং ভ্যান গাড়িতে ফেরি করে প্রসাধনীসামগ্রী বিক্রি করেন। সোমবার সকাল নয়টার দিকে প্রসাধনীর প্রলোভনে ফেলে নিজ ঘরে ওই কিশোরীকে ধর্ষণ করে ইসলাম উদ্দিন। বাড়ি ফিরে কিশোরীর রক্তক্ষরণ হয় এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এমতাবস্থায় মায়ের কাছে ঘটনা খোলে বললে বিষয়টি জানাজানি হয়। একপর্যায়ে এলাকাবাসী ইসলাম উদ্দিনকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে।
এদিকে গুরুতর অসুস্থ কিশোরীকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি