শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর ধর্মপল্লীতে পবিত্র খ্রিস্টযাগের আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হয় বড়দিনের উৎসব।
এরপর বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও সংকীর্তনের মধ্যদিয়ে শেষ হবে বড়দিনের আনুষ্ঠানিক কার্যক্রম। এছাড়াও দিনব্যাপী জেলার বিভিন্ন খ্রিস্টান মিশন এবং ধর্মীয় উপাসানালয় ও খিস্টভক্তদের বাড়িতে বাড়িতে চলছে উৎসবের আমেজ।
বিশেষ করে শেরপুর সদরের চরশ্রীপুর, পৌর এলাকার কসবা গারোপল্লী, সীমান্তের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর আদিবাসি খ্রিস্টান ধর্মপল্লী, নালিতাবাড়ী উপজেলার বারোমারি সাধু লিওর ধর্মপল্লী ও শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা আদিবাসী খ্রিস্টান ধর্মপল্লীসহ জেলার ১৮টি গীর্জায় প্রায় বিশ হাজার খ্রিস্টান ধর্মালম্বী গারো আদিবাসীসহ খ্রিস্ট ভক্তরা নানা আয়োজনে দিনটি উদযাপন করেন। দিনটি উপলক্ষে খ্রিস্টধর্মের নারী-পুুরুষ ও শিশুরা নতুন পোশাকে গির্জায় গির্জায় ঘুরে উৎসবে অংশ নেন।
এ ব্যাপারে বারোমারি সাধু লিওর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার তরুণ বনোয়ারি বলেন, ‘প্রভু যিশুখ্রিস্ট মানুষের দুঃসময়ে, মানুষের একাকিত্বে মানুষের কষ্টে তিনি এই পৃথিবীতে মুক্তি নিয়ে এসেছেন এবং আমরা সেই মূল ভাবটি ধারণ এই ধর্মপল্লীতে ও সারা বিশ্বব্যাপী মুক্তিদাতা যিশুখ্রিস্টকে তার জন্ম উৎসবকে আনন্দ সহকারে উদযাপন করি।’

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি