নালিতাবাড়ীতে ভারতীয় রুপিসহ একজন আটক

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ

শেরপুরের নালিতাবাড়ীতে সীমান্তপথে অবৈধ বিদেশি মুদ্রা লেনদেনের চক্র ধরা পড়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের উত্তরবন্দ এলাকায় পুলিশের বিশেষ অভিযানে শাহাজাদা (পিতা—ইসমাইল আকন্দ, গ্রাম—গড়জরিপা, শ্রীবরদী) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় ৭৫ হাজার ভারতীয় রুপি। পরদিন বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় ভারতীয় রুপি ও পণ্যের অবৈধ লেনদেন চলছে। এ ঘটনায় আটক শাহাজাদার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহাজাদাকে আটক করা হয়েছে। ভারতীয় রুপি পাচারের সঙ্গে কারা জড়িত, সেটি খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী একটি সিন্ডিকেট বহুদিন ধরে অবৈধ লেনদেন চালিয়ে যাচ্ছে। কিন্তু মূল হোতারা এখনো অদৃশ্য থেকে যাচ্ছে। তারা মনে করছেন, এ ধরনের বিচ্ছিন্ন অভিযান নয়, বরং সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলতে হলে প্রশাসনকে বড় ধরনের অভিযান চালাতে হবে।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি