নালিতাবাড়ীর সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবীশ জনি সাময়িক বহিষ্কার

 

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবীশ (নকল লেখক) জাহাঙ্গীর আলম জনিকে ফের সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে অফিস চত্বরেও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) শেরপুর জেলা রেজিস্ট্রার মো. আনিসুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

অভিযোগ রয়েছে, দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত ফি আদায়, বলাম বহিতে নকলকরণ না করা, দলিল নকল না করা, অসদাচরণ, দায়িত্বে চরম অবহেলা ও অদক্ষতার মতো নানা অনিয়মে জড়িয়ে পড়েছিলেন জাহাঙ্গীর। এসব অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেলা রেজিস্ট্রার আনিসুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জাহাঙ্গীর আলম জনি এর আগেও অনিয়মের অভিযোগে বহিষ্কৃত হয়েছিলেন। ২০২৩ সালের ৩ জানুয়ারি অসদাচরণ এবং বালাম বহিতে নিয়মিত দলিল নকল না করার অভিযোগে প্রথম দফায় সাময়িকভাবে বরখাস্ত হন তিনি। পরবর্তীতে ওই বছরের ২৩ মার্চ তাকে স্থায়ীভাবে বরখাস্ত এবং অফিসে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে পরে সেই আদেশ প্রত্যাহার করা হয়।

অবশ্য এ বিষয়ে বিভিন্ন সময় জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত অর্থ আদায় এবং দীর্ঘদিন ধরে বলাম বহিতে নকল না করার মতো অভিযোগ উঠে আসে।

এমন সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ফের তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি