সমালোচনার মুখে ঘোষণার দুই দিনের মাথায় স্থগিত হলো নালিতাবাড়ী উপজেলা এনসিপি কমিটি

 

 

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
ঘোষণার মাত্র দুই দিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নালিতাবাড়ী উপজেলা শাখার সদ্যঘোষিত সমন্বয় কমিটি স্থগিত করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নেতাদের স্বাক্ষরে গঠিত ৩১ সদস্যের এই কমিটি ১৯ জুন বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়। তবে সমালোচনার ঝড় উঠলে ২১ জুন শনিবার তা সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

শেরপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী এবং নালিতাবাড়ী উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা আলমগীর কবির মিথুন বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘোষিত কমিটিতে কয়েকজন সদস্যের বিরুদ্ধে ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এসেছে। এছাড়া কিছু নাম ভুলক্রমে অন্তর্ভুক্ত হওয়ায় সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে। এসব কারণেই আপাতত কমিটি স্থগিত করা হয়েছে।”

এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত তালিকায় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন আইন শিক্ষার্থী শারমিন আক্তার। তিনি অভিযোগ করে জানান, তাকে কোনোভাবে অবগত না করেই ‘এডভোকেট সামিয়া সুলতানা শারমিন’ নামে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিভ্রান্তিকর এবং অনভিপ্রেত।

এছাড়াও কমিটিতে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। গাছগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জুবায়ের আহম্মেদকে প্রধান সমন্বয়কারী হিসেবে রাখা হয়, যিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত বলে দাবি করছেন অনেকেই। তার রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ হিসেবে সামাজিক মাধ্যমে ছবি ও অন্যান্য তথ্য প্রকাশ করছেন নেটিজেনরা।

কমিটিতে আরও ছিলেন শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রকিবুল হাসান রকি ও আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত সঞ্জয় রায়সহ কয়েকজন। ফলে সমালোচকরা এটিকে ‘আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পুনর্বাসন প্রকল্প’ বলেও ব্যঙ্গ করছেন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, যাচাই-বাছাই শেষে খুব শিগগিরই সংশোধিত কমিটি প্রকাশ করা হবে।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি