নালিতাবাড়ীতে ভারতীয় জিরা ও ইয়াবাসহ তিনজন আটক

 

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুর নালিতাবাড়ী থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ভারতীয় চোরাই জিরা ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৪০ কেজি ভারতীয় জিরা ও ২৭ পিস কথিত ইয়াবা ট্যাবলেট।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের দিকে বরুয়াজানী এলাকার কাকরকান্দি-বাঘাইতলা সড়কের পাশে অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্যের চালানসহ এক যুবককে আটক করা হয়।গ্রেফতারকৃত আসামির নাম সোহেল রানা (২২), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, সাং- গিলাবই, থানা- হালুয়াঘাট। তার কাছ থেকে ৮ বস্তায় মোট ২৪০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন চোরাকারবারি পালিয়ে যায়।

অন্যদিকে, সোমবার (১২ মে) রাত ৯টার দিকে শহরের তারাগঞ্জ এলাকায় শহীদ মিনারের পেছনে ভোগাই নদীর পাড়ে অভিযান চালিয়ে আল মুক্তাদির মুবিন (২৪) ও আল রিসান (২৩) নামে দুই যুবককে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ২৫ ও ২ পিস ইয়াবাসহ সর্বমোট ২৭ পিস ইয়াবা পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৮ হাজার ১০০ টাকা। আটককৃত মুবিন পৌর শহরের উত্তর বাজারের শাহাদত হোসেনের পুত্র ও আল রিসান পশ্চিম রানীগাও এলাকার আনোয়ারুল মঞ্জিলের পুত্র।

আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্থানীয়ভাবে বিক্রি করত। পুলিশ পলাতক অন্যান্য চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা জানান,উভয় ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি