নালিতাবাড়ীতে জেলা ছাত্রলীগ নেতা সৈকত গ্রেফতার

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে গত ৫ আগস্ট নাশকতার মামলায় শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি আবিদ আল হাসান সৈকতকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে মঙ্গলবার রাতে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে আড়াইআনী বাজারে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবিদ আল হাসান সৈকতকে গ্রেফতার করা হয়। গেল বছরের ৫ আগস্ট শহর ও উপজেলার বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই নালিতাবাড়ী শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর এমনকি লুটপাটের ঘটনাও ঘটে। এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগ এনে ওই বছরের ১৩ ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামী করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে। মামলায় স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দদেরও আসামী করা হয়।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি